27 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

হজযাত্রীদের বিমানভাড়া কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী

হজযাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে আসন্ন হজের বিমানভাড়া কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের প্রায় ৮২ হাজার মসজিদের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার দুই দিনব্যাপী ৫৩তম বার্ষিক ও ইসলাহি মাহফিলে টেলিকনফারেন্সে যুক্ত হয়ে এসব কথা জানান ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।

ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তাভাবনা ও সদিচ্ছায় দেশের মসজিদগুলোতে দায়িত্ব পালনকারী ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে মসজিদের খেদমতে নিয়োজিত ব্যক্তিদের আর্থিক সহযোগিতা নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান ও আলেম-ওলামাদের কল্যাণে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। হজযাত্রীদের খরচ কমানোসহ ধর্মীয় অঙ্গনের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে সরকার।

বক্তব্যে মধুপুরের পীর সাহেব হজরত মাওলানা আব্দুল হামিদসহ দেশের সব আলেম-ওলামার প্রতি দেশের শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণের জন্য দোয়া করার আহ্বান জানান ধর্মমন্ত্রী।

মধুপুর মাদ্রাসার মহাপরিচালক, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির আমির ও হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির হজরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরের সভাপতিত্বে মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা উবায়দুল্লাহ কাসেমী অনুষ্ঠান পরিচালনা করেন।

মাহফিলে বয়ান পেশ করেন সাবেক ধর্ম উপদেষ্টা মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন, মাওলানা আব্দুল আউয়াল, মুফতি দিলাওয়ার হোসাইন, মাওলানা হাসান জামিল ও মাওলানা গাজী ইয়াকুব উসমানীসহ বিশিষ্ট আলেমরা। এতে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

কুবির প্রযুক্তি প্রদর্শনীতে প্রথম নোবিপ্রবির শিক্ষার্থীর স্মার্ট মাছ চাষ প্রকল্প

0
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি আয়োজিত ‘CoU TECHNOVA 2026’-এর প্রজেক্ট শোকেসে প্রথম স্থান অর্জন করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) একটি গবেষণা প্রকল্প।...

সারাদেশে তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

0
দেশে শীতের আমেজ বাড়তে শুরু করেছে। বিভিন্ন অঞ্চলে কমছে তাপমাত্রা। শুক্রবার (২৭ নভেম্বর) সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ...

দুইবার ইনজেকশনেই এইচআইভি প্রতিরোধ, নতুন ওষুধে আশার আলো

0
এইচআইভি সংক্রমণ প্রতিরোধে নতুন সম্ভাবনা তৈরি করেছে লেনাক্যাপাভির নামের একটি ওষুধ। বছরে মাত্র দুইবার ইনজেকশন নিলেই এইচআইভি সংক্রমণের ঝুঁকি প্রায় পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব...

২৭ হাজার অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট যাচাইয়ের আওতায় আনছে এনবিআর

0
অনলাইনভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আনুষ্ঠানিক কর কাঠামোর আওতায় আনতে প্রায় ২৭ হাজার ই-কমার্স প্রতিষ্ঠানকে ভ্যাট যাচাইয়ের জন্য চিহ্নিত করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চিহ্নিত প্রতিষ্ঠানগুলোর...

ফ্যামিলি কার্ডের খানা তথ্য সংগ্রহে নতুন নির্দেশনা

0
সারা দেশে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় খানা তথ্য সংগ্রহ কার্যক্রম আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। এ কার্যক্রমে তথ্যের মান...