22 C
Dhaka
শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

২০২৭ সালের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড ডে মিল: জুবাইদা রহমান

২০২৭ সালের মধ্যে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে মিড ডে মিল কর্মসূচির আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। আগামী শিক্ষাবর্ষ থেকে দেশের ৫০৩টি উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় এক কোটি ১০ লাখ শিশু দুপুরের খাবার পাবে বলেও জানান তিনি।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. জুবাইদা রহমান বলেন, বিদ্যালয়ে দুপুরের খাবার বা স্কুল ফিডিং কর্মসূচি প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ এবং বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে ভূমিকা রাখতে পারে। বর্তমানে দেশের ৫০৩টি উপজেলার মধ্যে ১৫১টি উপজেলায় প্রায় ৩১ লাখ শিক্ষার্থী প্রতিদিন পুষ্টিকর খাবার পাচ্ছে। বিদ্যালয়মুখী চার থেকে ১০ বছর বয়সী শিশুদের উপস্থিতি ও প্রাতিষ্ঠানিক শিক্ষা ধরে রাখতে এ উদ্যোগ সহায়ক।

তিনি বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে ৫০৩টি উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক কোটি ১০ লাখ শিশু মিড ডে মিল পাবে। চলমান ব্যবস্থার পাশাপাশি খাবারের গুণগত মান নিশ্চিত করতে মায়েদের সম্পৃক্ত করে তদারকি জোরদার করা যেতে পারে। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ে স্কুলের দুপুরের খাবার সুস্বাদু ও সহজলভ্য করতে রন্ধন প্রতিযোগিতার আয়োজন করা যেতে পারে।

প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যসম্মত রান্নার পদ্ধতি, সহজলভ্য স্থানীয় উপকরণ, শাকসবজি, আমিষ ও দুগ্ধজাত পণ্যের ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি। পাশাপাশি খাবারের মান তদারকিতে মায়েদের সম্পৃক্ততা বাড়ানো গেলে শিশুদের পুষ্টিহীনতা প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন।

কৃষিপ্রধান বাংলাদেশের নতুন প্রজন্মকে কৃষির প্রতি যত্নবান হওয়ার অনুপ্রেরণা দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন ডা. জুবাইদা রহমান। এ ক্ষেত্রে উন্নত ফসলের চাষ, ভিটামিন ও পুষ্টিসমৃদ্ধ ধান, ভিটামিন ‘এ’-সমৃদ্ধ ধান এবং রোগ প্রতিরোধী আলু চাষের ওপর গুরুত্ব দেন তিনি।

কীটনাশকের ব্যবহার কমাতে পোকা প্রতিরোধী বিশেষ জাতের বেগুন চাষের কথাও উল্লেখ করেন তিনি। তাঁর বক্তব্য অনুযায়ী, বর্তমানে তিন হাজারের বেশি কৃষক এ ধরনের বেগুন চাষ করছেন। পাশাপাশি আধুনিক সেচব্যবস্থা ও কৃষি অবকাঠামোর উন্নয়ন, খাল খননের মাধ্যমে ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়ানো, জলাবদ্ধতা দূর করা এবং পতিত জমি আবাদে আনার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

জাতীয় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নীতি বাস্তবায়ন, পুষ্টি সংবেদনশীল কর্মসূচি গ্রহণ এবং বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার কারিগরি সহায়তায় মা ও শিশুদের জন্য বৈচিত্র্যময় ও নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়েও কথা বলেন ডা. জুবাইদা। একই সঙ্গে স্বাস্থ্যকর রান্নার অভ্যাস গড়ে তুলতে তৃণমূল পর্যায়ে সচেতনতা সৃষ্টি, সামাজিক নিরাপত্তা বেষ্টনী ও খাদ্য সহায়তা কর্মসূচি জোরদারের ওপর গুরুত্ব দেন তিনি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

বিএনপি-আ.লীগ দফায় দফায় ধাওয়া-পালটাধাওয়া, দুই শতাধিক বোমা বিস্ফোরণ

0
মাদারীপুরের কালকিনি পৌর মাছ বাজার এলাকায় বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পালটাধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত ৯টার...

মহাকাশে ইকবালের কবিতা আবৃত্তি, ভারত-পাকিস্তানের ইতিহাসে মিলের সুর

0
চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে ভেসে থেকে পাকিস্তানের জাতীয় কবি আল্লামা মুহাম্মদ ইকবালের কবিতা আবৃত্তি করেছেন দেশটির প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলী। তাঁর এই আবৃত্তির...

আগামীকাল সকাল ৭টা থেকে বিকেল ৪টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

0
বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা...

টানা ৬৫ দিন সূর্যের দেখা পাবে না যুক্তরাষ্ট্রের যে শহরের বাসিন্দারা

0
বিশ্বের বিভিন্ন দেশে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের আলাস্কার উত্তরাঞ্চলের শহর উটকিয়াগভিকের বাসিন্দাদের আবার সূর্যোদয় দেখতে অপেক্ষা করতে হবে ২০২৭ সালের...

নতুন সিম ছাড়াই ৫জি ব্যবহার করা যাবে যেভাবে

0
মোবাইল ফোনে দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের জন্য ৫জি নেটওয়ার্ক নিয়ে আগ্রহ বাড়ছে। বাংলাদেশেও সীমিত এলাকায় বাণিজ্যিকভাবে ৫জি সেবা চালু হয়েছে। তবে অনেকের ৫জি সমর্থিত স্মার্টফোন...