23 C
Dhaka
শনিবার, নভেম্বর ২১, ২০২৬

তীব্র তাপপ্রবাহে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও রমরমা কোচিং বাণিজ্য

নিজস্ব প্রতিবেদক; সারাদেশে বইছে তীব্র তাপপ্রবাহ। সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। অতি প্রয়োজন ছাড়া দিনের বেলায় বাইরে চলাফেরা না করার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা। শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার। অথচ পুরোদমে চলছে কোচিং সেন্টারগুলো। স্কুল-কলেজের শিক্ষকদের ব্যাচ করে প্রাইভেট পড়ানোও বন্ধ নেই। ফলে তীব্র গরমের মধ্যে ঝুঁকি নিয়ে বাইরে বের হতে হচ্ছে শিক্ষার্থীদের।

অভিভাবকরা বলছেন, কোচিং ও প্রাইভেটে না গেলেও মাস গেলেই ফি গুনতে হবে। টাকা খরচ করে সন্তানদের ঘরে বসিয়ে রাখতে চাইছেন না তারা। এজন্য শিক্ষার্থীদের কোচিংয়ে যেতে বাধ্য করছেন অভিভাবকরাও।

অন্যদিকে কোচিং সেন্টারগুলো বলছে, রমজান ও ঈদের ছুটির কারণে দীর্ঘদিন কোচিং বন্ধ ছিল। অভিভাবকরাই এখন ক্লাস চালু করতে বলছেন। তাছাড়া বড় কোচিং সেন্টারগুলোর ক্লাসরুমে এসি থাকায় গরমে শিক্ষার্থীদের ভোগান্তি হচ্ছে না। এজন্য তারা কোচিংয়ে ক্লাস চালাচ্ছেন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

বৃষ্টি হলেই ঘরে মাছির উপদ্রব বাড়ে কেন? দূর করার ৮ উপায়

0
একটানা বৃষ্টি, ভেজা পরিবেশ আর চারপাশে জমে থাকা পানি—সব মিলিয়ে বর্ষাকালে অনেক বাড়িতেই মাছির উপদ্রব বেড়ে যায়। দরজা-জানালা বন্ধ রেখেও অনেক সময় মাছির হাত...

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

0
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ নভেম্বর) সকালে...

মোবাইলের ওপরেই দেখুন ইন্টারনেট স্পিড, চালু করবেন যেভাবে

0
মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় সংযোগের গতি কত, তা জানার প্রয়োজন প্রায়ই হয়। কখনো ভিডিও বাফারিং করে, কখনো ফাইল ডাউনলোড হতে বেশি সময় লাগে,...

আজ বিশ্ব টেলিভিশন দিবস, সাদা-কালো থেকে স্মার্ট টিভির যাত্রা

0
একসময় টেলিভিশন ছিল মানুষের বিনোদন ও তথ্য পাওয়ার অন্যতম প্রধান মাধ্যম। সাদা-কালো পর্দায় সীমিত অনুষ্ঠান সম্প্রচার থেকে শুরু করে বর্তমানে ইন্টারনেটনির্ভর স্মার্ট টিভি—দীর্ঘ পথ...

সশস্ত্র বাহিনী দিবসের বাণীতে জিয়াউর রহমানকে স্মরণ করলেন প্রধানমন্ত্রী

0
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তৎকালীন মেজর জিয়াউর রহমান ছিলেন সামরিক বাহিনীর একজন কর্মকর্তা। এটিও সশস্ত্র বাহিনীর ইতিহাসে অনন্য, গৌরবময় ও ঐতিহাসিক...