32.4 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬

এশিয়ার চার দেশে আলাদা শপিং অ্যাপ চালু করল টিকটক

ই-কমার্স বাজারে প্রতিযোগিতা বাড়াতে এশিয়ার চারটি দেশে স্বতন্ত্র ‘টিকটক শপ’ অ্যাপ চালু করেছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। নতুন এই উদ্যোগের মাধ্যমে অ্যামাজন ও টিমুর মতো প্রতিষ্ঠিত অনলাইন কেনাকাটার প্ল্যাটফর্মগুলোর সঙ্গে সরাসরি প্রতিযোগিতায় নামতে চাইছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ফিলিপাইনে অ্যাপটি চালু করা হয়েছে। দেশগুলোর ব্যবহারকারীরা আইওএস ও অ্যান্ড্রয়েড—দুই অপারেটিং সিস্টেমেই নতুন অ্যাপটি ব্যবহার করতে পারবেন।

টিকটক শপের স্বতন্ত্র অ্যাপটিতে ব্যবহারকারীদের পছন্দ ও আগ্রহ অনুযায়ী বিভিন্ন পণ্যের সুপারিশ দেখানো হবে। পাশাপাশি ছোট ভিডিও ও সরাসরি সম্প্রচারের মাধ্যমে পণ্য দেখা এবং কেনার সুযোগ থাকছে। কেনাকাটার পর অর্ডারের অবস্থান অনুসরণ এবং গ্রাহকসেবা পাওয়ার সুবিধাও যুক্ত করা হয়েছে।

মূল টিকটক অ্যাপের বাইরে আলাদা শপিং অ্যাপ ব্যবহারে ক্রেতাদের আগ্রহী করতে বিশেষ ছাড়, বিনা মূল্যে পণ্য সরবরাহ এবং নিরাপদ পেমেন্টের মতো সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি। এর ফলে ভিডিও দেখার পাশাপাশি অনলাইন কেনাকাটার অভিজ্ঞতাকে আরও স্বতন্ত্রভাবে পরিচালনা করা সম্ভব হবে।

বিশ্লেষকদের মতে, আলাদা অ্যাপ চালুর মাধ্যমে ই-কমার্স ব্যবসাকে টিকটকের মূল ভিডিওভিত্তিক সেবা থেকে আরও স্বতন্ত্র পরিচয় দিতে চাইছে কোম্পানিটি। বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্রুত বর্ধনশীল অনলাইন কেনাকাটার বাজারে নিজেদের অবস্থান শক্তিশালী করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

টিকটকের ভিডিও ও লাইভস্ট্রিমভিত্তিক পণ্য বিপণন ইতিমধ্যে অনলাইন কেনাকাটায় নতুন মাত্রা যোগ করেছে। এবার আলাদা অ্যাপের মাধ্যমে সেই ব্যবসা আরও বিস্তৃত করার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

ইবিতে সমাজকল্যাণ বিভাগের মাস্টার্স সম্পন্ন শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

0
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের মাস্টার্স সম্পন্ন করা ৬৩ শিক্ষার্থীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ...

প্রতিরক্ষা থেকে আক্রমণাত্মক কৌশলে যাচ্ছে ইরান

0
সামরিক নীতিতে বড় পরিবর্তন আনছে ইরান। এত দিন প্রতিরক্ষামূলক অবস্থানে থাকা দেশটির সশস্ত্র বাহিনী এখন আক্রমণাত্মক সামরিক কৌশলের দিকে এগোচ্ছে বলে জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর...

গুগলে বয়স ৩৩ বছর, তথ্য সংশোধন করতে চান সাদিয়া আয়মান

0
গুগলে নিজের বয়স ও জন্মসাল নিয়ে ভুল তথ্য দেখে বিস্ময় প্রকাশ করেছেন ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সেখানে তাঁর বয়স ৩৩ বছর দেখানো হলেও অভিনেত্রীর...

‘স্যরি ধুয়ে পানি খা’, হয়রানির অভিযোগে ক্ষুব্ধ পরীমনি

0
জোর করে ক্ষমা আদায়ের চেষ্টা, ব্যক্তিগত আক্রমণ, অপপ্রচার ও কাজের সুযোগ বন্ধের হুমকির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কড়া...

ইরানে হামলা হলে পুরো অঞ্চলে বিপর্যয়ের আশঙ্কা এরদোগানের

0
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক অভিযান শুরু করলে পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ...