32.4 C
Dhaka
সোমবার, নভেম্বর ৯, ২০২৬

পাকিস্তানে মেডিকেলে পড়তে চান? আবেদনের আগে জেনে নিন যোগ্যতা

পাকিস্তানে এমবিবিএস ও বিডিএস পড়তে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভর্তির যোগ্যতা ও আবেদনপ্রক্রিয়া প্রকাশ করেছে পাকিস্তান হাইকমিশন, ঢাকা। পাকিস্তান টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামের (PTAP) আওতায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে দেশটির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য আবেদন করতে পারবেন আগ্রহীরা।

ভর্তির জন্য আবেদনকারীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) বা সমমান। বিজ্ঞান বিভাগে রসায়ন ও জীববিজ্ঞান বাধ্যতামূলক বিষয় হিসেবে থাকতে হবে। পাশাপাশি মধ্যবর্তী পরীক্ষায় অন্তত ৬০ শতাংশ নম্বর অর্জন করতে হবে।

শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি নির্ধারিত ভর্তি পরীক্ষার যেকোনো একটিতে উত্তীর্ণ হওয়ার শর্ত রয়েছে। পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে SAT-U, Foreign MCAT, UCAT ও MDCAT। SAT-U পরীক্ষায় প্রতিটি বিষয়ে ন্যূনতম ৫৫০ নম্বর পেতে হবে। অন্যদিকে Foreign MCAT ও UCAT-এর ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়ে অন্তত ৫০ শতাংশ নম্বর অর্জনের শর্ত উল্লেখ করা হয়েছে। MDCAT-এর ক্ষেত্রেও নির্ধারিত যোগ্যতা পূরণ করতে হবে।

আবেদনকারীকে বিদেশি নাগরিক হিসেবে যোগ্য হতে হবে। পাকিস্তানের নাগরিকত্ব গ্রহণ করেছেন এমন কোনো প্রার্থীকে বিদেশি নাগরিক হিসেবে বিবেচনার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যাচাইয়ের শর্ত রয়েছে। এ ছাড়া বৈধ পাসপোর্ট থাকতে হবে এবং পাকিস্তানে প্রবেশের আগে বৈধ ভিসা বা অন্য আইনসম্মত অভিবাসনসংক্রান্ত অনুমতি সংগ্রহ করতে হবে।

পাকিস্তানে যাওয়ার আগে দেশটির স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিরাপত্তা ও অভিবাসনসংক্রান্ত ছাড়পত্র নেওয়ার কথাও উল্লেখ রয়েছে। শিক্ষাগত সনদ ও ফলাফলের সমমান নির্ধারণ করবে ইসলামাবাদের ইন্টার বোর্ড কমিটি অব চেয়ারম্যানস (আইবিসিসি)। আবেদনকারীদের আইবিসিসি থেকে সমমান সনদ সংগ্রহ করে আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। এ সনদ ছাড়া কোনো আবেদন বিবেচনা করা হবে না।

আবেদনপত্র পাকিস্তানের অর্থনৈতিক বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.ead.gov.pk থেকে ডাউনলোড করা যাবে। নির্ধারিত ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ চার কপিতে জমা দিতে হবে। কাগজপত্রের মধ্যে রয়েছে শিক্ষাগত সনদ ও নম্বরপত্র, সাম্প্রতিক পাসপোর্ট সাইজের চার কপি ছবি, পাসপোর্টের অনুলিপি এবং আইবিসিসি থেকে নেওয়া সমমান সনদ।

আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৬ নভেম্বর ২০২৬। নির্ধারিত ফরম ও সংযুক্ত কাগজপত্র ঢাকার গুলশান-২-এ অবস্থিত পাকিস্তান হাইকমিশনে পাঠাতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, আবেদনকারীদের নিজ নিজ সরকার থেকে সুপারিশপ্রাপ্ত হতে হবে। চূড়ান্ত যোগ্যতা যাচাই ও শিক্ষার্থী নির্বাচন করবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের নির্ধারিত ফি দিতে হবে। যাতায়াত, থাকা ও খাওয়ার খরচও নিজেদের বহন করতে হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ভাষা ও আইসিটি প্রশিক্ষণ চালুর উদ্যোগ

0
মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য ভাষা শিক্ষা ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রশিক্ষণ কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী জানুয়ারির মধ্যে এসব প্রশিক্ষণ কোর্স চালুর পরিকল্পনা করছে বিশ্ববিদ্যালয়...

পাসপোর্ট চেয়ে শেখ হাসিনা নিজে কোনো আবেদন করেননি

0
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে নিজে কোনো আবেদন করেননি। তাঁর নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে দিল্লিতে...

এমপিও শিক্ষকদের নতুন পে-স্কেলের বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি

0
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়নে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। জাতীয় বেতন স্কেল-২০২৬ কার্যকরের জন্য চলতি ২০২৬-২৭ অর্থবছরে অতিরিক্ত...

নতুন দায়িত্বে পাঁচ এমপি

0
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন পরিচালনার জন্য নতুন দায়িত্ব পেয়েছেন পাঁচ সংসদ সদস্য। তাঁদের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। স্পিকার ও ডেপুটি স্পিকারের...

তিন বছর পরপর বাইসাইকেল পাবেন গ্রাম পুলিশ সদস্যরা

0
গ্রাম পুলিশের দফাদার ও মহল্লাদাররা এখন থেকে প্রতি তিন বছর অন্তর একটি করে বাইসাইকেল পাবেন। আগে পাঁচ বছর পরপর বাইসাইকেল পাওয়ার নিয়ম থাকলেও নতুন...