24 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

আজ ডা. জাহান আরা রাব্বীর ২৪তম মৃত্যুবার্ষিকী

ছবি : ডা. জাহান আরা রাব্বী

আজ ২৫ মে, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহাপরিচালক ডা. জাহান আরা রাব্বী’র ২৪তম মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন শহীদ বুদ্ধিজীবী ডা. ফজলে রাব্বীর সহধর্মিণী। তিনি ছিলেন প্রসূতি ও স্ত্রীরোগবিশেষজ্ঞ।

ছাত্রজীবনে কৃতিত্বের অধিকারী জাহান আরা ১৯৫৭ সালে গাইনোকোলজি ও মেডিসিন বিভাগে সম্মানসহ ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। সে বছরই ফজলে রাব্বী ও জাহান আরা বিয়ে করেন।

মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান কোনোভাবে ভুলবার নয়। একজন চিকিৎসক হিসেবে তিনি সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন। সমাজ ও দেশের মানুষের প্রতি সব সময় দায়িত্ববান ছিলেন, যার প্রতিফলন দেখা যায় ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধ ও এর পরবর্তী সময়ে। সে সময় নারীদের সহায়তা ও পুনর্বাসনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

মুক্তিযুদ্ধ চলাকাল স্বামীর সঙ্গে জাহান আরা ঢাকাতেই অবস্থান করছিলেন। ২৫ মার্চ মধ্যরাতে হানাদার পাকিস্তানি বাহিনী নিরস্ত্র ও ঘুমন্ত ঢাকাবাসীর ওপর হামলে পড়ে।

সেদিন হামলায় হতাহত অনেককে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেসব মানুষকে দেখে ও পাকিস্তানি সেনাদের গণহত্যার ব্যাপকতা উপলব্ধি করে বিচলিত হয়ে পড়েছিলেন এ চিকিৎসক দম্পতি। তাঁরা হতাহত মানুষের চিকিৎসাসেবায় ও অস্ত্রোপচারে নিজেদের নিয়োজিত করেছিলেন তখন। শুধু তাই নয় অর্থ, আশ্রয় ও পরিবহনের খরচ দিয়েও অনেককে সাহায্য-সহযোগিতা করেছেন তাঁরা। যার রক্তাক্ত মূল্য দিতে হয় ডা. ফজলে রাব্বীকে। বিজয়ের আগমুহূর্তে নানা পেশাজীবী ও বুদ্ধিজীবীদের সঙ্গে তাঁকে হত্যা করা হয়।

স্বামীহারা জাহান আরা রাব্বী শোক ভুলে মুক্তিযুদ্ধ–পরবর্তী দেশে চিকিৎসাসেবা ও নারী পুনর্বাসনে নিজেকে নিয়োজিত করেছিলেন। আজ ডা. জাহান আরা রাব্বীর মৃত্যুবার্ষিকীতে আমরা তাঁকে স্মরণ করছি। তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করছি। মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে কোরআনখানি ও দুস্থ ব্যক্তিদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে হবে মিয়ানমারকে

0
রোহিঙ্গা জনগোষ্ঠী ও এর সদস্যদের ক্ষতিপূরণ দিতে মিয়ানমারকে বাধ্য করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যা এবং গণহত্যা...

এক ফোঁটা রক্ত, ৯০০ কোটি ডলারের প্রতারণা

0
মাত্র এক ফোঁটা রক্ত দিয়েই শনাক্ত করা যাবে শরীরের শত শত রোগ ও স্বাস্থ্যগত সমস্যা। লাগবে না প্রচলিত পদ্ধতির মতো একাধিক পরীক্ষার জন্য বড়...

দুর্ঘটনাস্থলে গিয়ে দেখেন আহত ব্যক্তি নিজের ছেলে

0
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে সড়ক দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজে অংশ নিতে ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন এক প্যারামেডিক। কিন্তু সেখানে গিয়ে জানতে পারেন, গুরুতর আহত ব্যক্তি আর...

হরমুজ ও ইরান ইস্যুতে চীনের সঙ্গে অভিন্ন স্বার্থের কথা বললেন ট্রাম্প

0
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ সচল রাখা এবং ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার বিষয়ে যুক্তরাষ্ট্র ও চীনের অভিন্ন স্বার্থ রয়েছে...

ইউনূসের বাড়ি ও গ্রামীণ ব্যাংকে আগুন, ভারতীয় গণমাধ্যমে নাশকতার খবর

0
আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউনকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে চট্টগ্রামে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ...