27 C
Dhaka
সোমবার, অক্টোবর ৫, ২০২৬

পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারায় সিরিজ হার: তানজিদ

সংবাদ সম্মেলনে তামিম। ছবি: ভিডিও থেকে নেয়া
যুক্তরাষ্ট্র আইসিসির সহযোগী দেশ। তাদের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নাস্তানাবুদ হয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচটি জিতলেও প্রথম দুই ম্যাচে নিশ্চিত হয় সিরিজ হার। কেন এমন হলো? কারণ হিসেবে টাইগারদের পরিকল্পনা বাস্তবায়ন করতে না পারাকেই দায়ী করেছেন ওপেনার তানজিদ হাসান তামিম।

তামিমের মতে, নাজমুল হোসেন শান্ত বাহিনী যে প্ল্যান নিয়ে যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিল, প্রথম ম্যাচে সেটি বাস্তবায়ন করতে পারেনি কোনো টাইগার। তৃতীয় ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা যে প্ল্যান নিয়ে আসছিলাম, তখন যে প্ল্যানটা এক্সিকিউট করা দরকার ছিল, আমরা সেটা করতে পারি নাই। প্রথম ম্যাচে ৪ ওভারে ৫৪ রান লাগত। সেখানে আমরা বোলাররা ফেইল করছি। সেখানে যে বল করা দরকার ছিল সেটা এক্সিকিউট করতে পারি নাই।’

দ্বিতীয় ম্যাচে জয়ের কাছে গিয়েও হারতে হয় বাংলাদেশকে। শেষ দুই ওভারে দরকার ছিল মাত্র ১৫ রান। লক্ষ্যে পৌঁছার আগেই অলআউট হয়ে যায় শান্ত বাহিনী। এ নিয়ে তামিম বলেন, ‘সেকেন্ড ম্যাচে কম বলে কম রান দরকার ছিল। আমরা সেমভাবে উইকেট হারাইছি। কাউকে আমি এভাবে বলব না। আমাদের টিমের যে ওভারওল প্ল্যান ছিল, সেটা করতে পারি নাই। সে কারণেই আমরা ফার্স্ট দুই ম্যাচ হারছি।’

বিশ্বকাপকে সামনে রেখেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে এ সিরিজ খেলেছে বাংলাদেশ। এর থেকে প্রাপ্তি হিসেবে কী পেল টাইগাররা? তামিম বলেন, ‘আসলে আমার দিক থেকে বলতে গেলে, আমরা একটা প্রিপারেশনের ভেতর দিয়ে যাচ্ছি। কারণ সামনে একটা বড় টুর্নামেন্ট, ওয়ার্ল্ডকাপ। আমার কাছে মনে হয় এই হারা-জিতা দুইটা আসলে প্রিপারেশনের ভেতরে রাখাই ভালো। এখানে পজিটিভ-নেগেটিভ ‍দুইটাই হইসে। যেটা আমাদের পরবর্তী স্টেজে কাজে লাগবে।’

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...