27 C
Dhaka
বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণে পরীক্ষকদের জন্য ঢাকা বোর্ডের নতুন নির্দেশনা

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য পরীক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ কার্যক্রমে নিয়োগপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাদের নির্ধারিত সময়ে উপস্থিত থেকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

গতকাল ঢাকা শিক্ষা বোর্ডের এক আদেশে এ নির্দেশনা জারি করা হয়। আদেশ অনুযায়ী, ১১ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত এইচএসসি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের কাজ চলবে।

বোর্ডের ৪ নম্বর ভবনের সপ্তম ও অষ্টম তলায় অবস্থিত উচ্চমাধ্যমিক পরীক্ষা শাখায় এ কার্যক্রম পরিচালিত হবে। নির্ধারিত দিনগুলোতে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের কাজ চলবে।

আদেশে বলা হয়েছে, পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ কারণে বোর্ডে নিয়োগপ্রাপ্ত শিক্ষক ও কর্মকর্তাদের সময়মতো উপস্থিতি এবং সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষদের অনুরোধ জানানো হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ড আরও জানিয়েছে, নিয়োগপ্রাপ্ত পরীক্ষকদের জন্য খাতা পুনর্নিরীক্ষণের দায়িত্ব পালন অফিশিয়াল দায়িত্ব হিসেবে গণ্য হবে। এ কাজের জন্য ঢাকা বোর্ডের প্রচলিত নিয়ম অনুযায়ী তাঁদের নির্ধারিত সম্মানী দেওয়া হবে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

এনআইডি দিয়ে কয়টি সিম রেজিস্ট্রেশন আছে জানবেন যেভাবে

0
বাংলাদেশে মোবাইল সিম ব্যবহারের ক্ষেত্রে বায়োমেট্রিক পদ্ধতিতে পরিচয় যাচাই করে নিবন্ধন করতে হয়। তবে অনেকেই জানেন না, নিজের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড দিয়ে...

নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু, অংশ নিচ্ছেন ৪০০ শিক্ষার্থী

0
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) তিন দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন-২০২৬ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটোরিয়ামে সম্মেলনের...

নোবিপ্রবি শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগে অটোরিকশাচালক পুলিশের হাতে

0
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে অশালীন কথাবার্তা ও ইভটিজিংয়ের অভিযোগে এক অটোরিকশাচালককে শনাক্ত করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়...

কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন

0
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই বোন নুরিন খান ও উজমা খান মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) লাহোরের কোট লাখপাত কারাগার থেকে তাঁদের...

অনলাইনে প্রতিবন্ধী ভাতার তালিকা দেখবেন যেভাবে

0
বাংলাদেশে অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য সরকার প্রতিবন্ধী ভাতা কর্মসূচি পরিচালনা করে। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে এই ভাতা কার্যক্রম বাস্তবায়ন করা হয়। অনেকেই...