26 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬

কুয়েটে ভর্তি আবেদন শুরু, ১৭ বিভাগের ভর্তি পরীক্ষা শুরু যে দিন

২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বিআর্ক প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। গত ১০ নভেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১০ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত। ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের ৮ জানুয়ারি।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার ১৭টি বিভাগে মোট ১ হাজার ১০৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন প্রকৌশল বিভাগে ভর্তির সুযোগ রয়েছে।

বাংলাদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে। ২০২৬ সালের উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বিজ্ঞপ্তিতে নির্ধারিত গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে প্রয়োজনীয় গ্রেড ও নম্বরের শর্তও পূরণ করতে হবে। বিদেশি শিক্ষার্থীদের জন্য আলাদা ভর্তি নির্দেশনা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়।

ভর্তি আবেদনের সময়সীমা ১০ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত। আবেদন ও ফি জমা দেওয়ার শেষ সময়ও একই দিন নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২০ ডিসেম্বর।

ভর্তি পরীক্ষা ৮ জানুয়ারি ২০২৭ শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে খুলনা, ঢাকা ও রাজশাহী কেন্দ্রে। পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে মোট ৫০০ নম্বরের বহুনির্বাচনী (এমসিকিউ) প্রশ্ন থাকবে।

আবেদন ফি নির্ধারণ করা হয়েছে খুলনা কেন্দ্রের জন্য ১ হাজার ৫০০ টাকা এবং ঢাকা ও রাজশাহী কেন্দ্রের জন্য ১ হাজার ৮০০ টাকা। এ ফি সার্ভিস চার্জসহ নির্ধারিত হয়েছে।

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের মেধাক্রমের তালিকা, বিভাগ পছন্দের নির্দেশনা, ভর্তি-সংক্রান্ত নিয়মাবলি ও ভর্তির তারিখ ২১ জানুয়ারি ২০২৭ প্রকাশ করা হবে।

আগ্রহী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে আবেদন ও বিস্তারিত নির্দেশনা দেখতে পারবেন। ওয়েবসাইটের ঠিকানা: https://admission.kuet.ac.bd/

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত, জানাল দিল্লি

0
বাংলাদেশ ও ভারতের মধ্যে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় কনস্যুলার সংলাপ আপাতত স্থগিত করা হয়েছে। দুই দেশের জন্য সুবিধাজনক সময়ে বৈঠকের নতুন তারিখ নির্ধারণ করা হবে...

হাসিনাকে কাঁটাতার দিয়ে পুশ-ইন করুক দিল্লি: শফিকুল আলম

0
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো নিয়ে ভারতের অবস্থানের সমালোচনা করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, শেখ...

ডলারের বিপরীতে এক সপ্তাহের সর্বনিম্নে ভারতীয় রুপি

0
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের মুনাফার হার ঊর্ধ্বমুখী হওয়ায় আবারও চাপে পড়েছে ভারতীয় রুপি। শুক্রবার (১৩ নভেম্বর) ডলারের বিপরীতে...

টানা দুই সপ্তাহ কমছে তেলের দাম, ব্যারেলপ্রতি ৯৫ ডলার

0
আন্তর্জাতিক বাজারে টানা দ্বিতীয় সপ্তাহের মতো কমতির দিকে রয়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম...

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর, কোরআন হাতে শপথের পরিকল্পনা

0
যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথম মুসলিম সদস্য হিসেবে নির্বাচিত আবদুল এল-সাইয়েদ আগামী জানুয়ারিতে পবিত্র কোরআন ব্যবহার করে শপথ নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন। তবে এ জন্য কোন...