32.4 C
Dhaka
সোমবার, নভেম্বর ৯, ২০২৬

গঙ্গার পানি, গার্মেন্টস ও এলপিজি নিয়ে সংসদে আলোচনার নোটিশ

গঙ্গার পানি বণ্টন চুক্তি, তৈরি পোশাকশিল্পের সংকট, সার সরবরাহে অনিয়ম ও এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধিসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে জাতীয় সংসদে আলোচনার উদ্যোগ নিয়েছে বিরোধী দল জামায়াতে ইসলামী। এসব বিষয়ে আলোচনার জন্য সংসদের কার্যপ্রণালি বিধির ১৪৭ ও ৬৮ ধারায় একাধিক নোটিশ জমা দিয়েছেন দলটির সংসদ সদস্যরা।

আগামী ১২ ডিসেম্বর ভারতের সঙ্গে গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। এ পরিস্থিতিতে চুক্তির বিষয়টি পর্যালোচনা এবং বাংলাদেশের জাতীয় পানি নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম। সংসদের কার্যপ্রণালি বিধির ১৪৭ ধারায় তিনি এ প্রস্তাব জমা দিয়েছেন।

একই ধারায় তৈরি পোশাকশিল্পের চলমান শ্রমিক অসন্তোষ, জ্বালানি সংকট ও অন্যান্য কাঠামোগত সমস্যা সমাধানের পাশাপাশি এ খাতের সম্ভাবনা কাজে লাগানোর বিষয়ে সাধারণ আলোচনার প্রস্তাব দিয়েছেন জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র মোহাম্মদ নাজিবুর রহমান। প্রস্তাব জমা দেওয়ার বিষয়টি তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সংসদের কার্যপ্রণালি বিধির ১৪৭ ধারায় জমা দেওয়া প্রস্তাবগুলো গৃহীত হলে সংশ্লিষ্ট বিষয়ে সাধারণ আলোচনা হতে পারে। এ ক্ষেত্রে আলোচনার সময় নির্ধারণ করবেন স্পিকার।

এদিকে কার্যপ্রণালি বিধির ৬৮ ধারায় আলোচনার জন্য আরও দুটি প্রস্তাব জমা দিয়েছেন জামায়াতের সংসদ সদস্যরা। এর মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকদের সারসংকট, কালোবাজারে অতিরিক্ত দামে সার বিক্রি, বিতরণব্যবস্থায় অনিয়ম এবং সার ডিলার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ নিয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ। এসব সমস্যা সমাধানে সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়টি সংসদে তুলে ধরতে চান তিনি।

অন্য প্রস্তাবটি দিয়েছেন ব্যারিস্টার মাহবুবুল আলম। এতে এলপিজি গ্যাসসহ অন্যান্য জ্বালানি পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, মূল্য নির্ধারণে গণশুনানি ও আইনানুগ প্রক্রিয়া অনুসরণ না করা এবং বাজারে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা নিয়ে আলোচনার প্রস্তাব করা হয়েছে।

এ ছাড়া কার্যপ্রণালি বিধির ৬৮ ধারায় আলোচনার জন্য আরও তিনটি প্রস্তাব জমা দেওয়া হবে বলে জানিয়েছেন নাজিবুর রহমান। এর মধ্যে প্রধানমন্ত্রীের জাপান সফর ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে আলোচনার প্রস্তাব দেবেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।

ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসাইন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি ও অব্যবস্থাপনা নিয়ে আলোচনার প্রস্তাব দেবেন। অন্যদিকে রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনার প্রস্তাব জমা দেবেন মীর আহমাদ বিন কাসেম।

৬৮ ধারায় দেওয়া প্রস্তাবগুলো গৃহীত হলে প্রতিটি বিষয়ে সংসদে এক ঘণ্টা করে আলোচনা অনুষ্ঠিত হবে। এসব আলোচনায় পানি বণ্টন, শিল্প খাতের সংকট, কৃষি উপকরণ ও জ্বালানির মূল্যসহ জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসতে পারে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

শেখ হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে বিভ্রান্তিকর খবর: সুজন মাহমুদ

0
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য কোনো আবেদন করেননি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা, যিনি সুজন মাহমুদ...

বয়স্ক ও প্রতিবন্ধীদের তথ্য নিতে বাড়িতে যাবেন সমাজকর্মীরা, সরকারি বার্তা

0
বাড়িতে বয়স্ক কিংবা প্রতিবন্ধী ব্যক্তি থাকলে তাঁদের তথ্য সংগ্রহের জন্য সমাজকর্মীরা সরাসরি বাড়িতে যাবেন—এমন বার্তা পাঠানো হয়েছে সরকারি তথ্য পরিচয়ে। সম্প্রতি ‘Govt. Info’ নামের...

৮৯০ সিসির ডুকাতি মনস্টার ডার্ক উন্মোচন, শক্তি ১১১ হর্সপাওয়ার

0
জনপ্রিয় মনস্টার সিরিজে নতুন সংস্করণ যুক্ত করেছে ইতালির মোটরসাইকেল নির্মাতা ডুকাতি। মনস্টার ডার্ক নামের এই মোটরসাইকেলে রয়েছে সম্পূর্ণ কালো রঙের নকশা, ৮৯০ সিসির ভি-টু...

শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদন জমা পড়েনি: হাইকমিশন

0
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য নিজে কোনো আবেদন করেননি বলে জানিয়েছে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। তবে তাঁর...

ওয়াইওমিংয়ে ১৭ বিলিয়ন ডলারে ডেটা সেন্টার বানাচ্ছে গুগল

0
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান চাহিদা সামাল দিতে যুক্তরাষ্ট্রের ওয়াইওমিং অঙ্গরাজ্যে বড় আকারের ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা করেছে গুগল। প্রকল্পটিতে প্রায় ১৭ বিলিয়ন ডলার বিনিয়োগের...