32.4 C
Dhaka
সোমবার, নভেম্বর ৯, ২০২৬

শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদন জমা পড়েনি: হাইকমিশন

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য নিজে কোনো আবেদন করেননি বলে জানিয়েছে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। তবে তাঁর নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স থেকে একটি ই-মেইল পেয়েছে হাইকমিশন।

সোমবার (৯ নভেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানায় দিল্লির বাংলাদেশ হাইকমিশন। বিবৃতিতে বলা হয়, ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো ই-মেইলে শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে।

তবে ওই অনুরোধ শেখ হাসিনার নিজের সিদ্ধান্তে বা অনুমোদনে পাঠানো হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার মতো কোনো প্রমাণ হাইকমিশনের কাছে নেই। আইনজীবী প্রতিষ্ঠানটির পাঠানো ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার অনুমোদনের পক্ষে কোনো সুনির্দিষ্ট নথি বা প্রমাণপত্র সংযুক্ত ছিল না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

হাইকমিশন আরও জানায়, ই-মেইলটি পাওয়ার পর বিষয়টি পরবর্তী পদক্ষেপের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে মন্ত্রণালয় প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। তাঁর নামে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ ঘিরে আলোচনার মধ্যে বাংলাদেশ হাইকমিশনের এই বিবৃতি সামনে এল। তবে হাইকমিশনের বক্তব্য অনুযায়ী, শেখ হাসিনার পক্ষ থেকে সরাসরি কোনো আবেদন জমা পড়েনি।
সূত্র: টাইমস টুুডে

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

শেখ হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে বিভ্রান্তিকর খবর: সুজন মাহমুদ

0
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য কোনো আবেদন করেননি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা, যিনি সুজন মাহমুদ...

বয়স্ক ও প্রতিবন্ধীদের তথ্য নিতে বাড়িতে যাবেন সমাজকর্মীরা, সরকারি বার্তা

0
বাড়িতে বয়স্ক কিংবা প্রতিবন্ধী ব্যক্তি থাকলে তাঁদের তথ্য সংগ্রহের জন্য সমাজকর্মীরা সরাসরি বাড়িতে যাবেন—এমন বার্তা পাঠানো হয়েছে সরকারি তথ্য পরিচয়ে। সম্প্রতি ‘Govt. Info’ নামের...

৮৯০ সিসির ডুকাতি মনস্টার ডার্ক উন্মোচন, শক্তি ১১১ হর্সপাওয়ার

0
জনপ্রিয় মনস্টার সিরিজে নতুন সংস্করণ যুক্ত করেছে ইতালির মোটরসাইকেল নির্মাতা ডুকাতি। মনস্টার ডার্ক নামের এই মোটরসাইকেলে রয়েছে সম্পূর্ণ কালো রঙের নকশা, ৮৯০ সিসির ভি-টু...

গঙ্গার পানি, গার্মেন্টস ও এলপিজি নিয়ে সংসদে আলোচনার নোটিশ

0
গঙ্গার পানি বণ্টন চুক্তি, তৈরি পোশাকশিল্পের সংকট, সার সরবরাহে অনিয়ম ও এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধিসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে জাতীয় সংসদে আলোচনার উদ্যোগ নিয়েছে বিরোধী দল...

ওয়াইওমিংয়ে ১৭ বিলিয়ন ডলারে ডেটা সেন্টার বানাচ্ছে গুগল

0
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান চাহিদা সামাল দিতে যুক্তরাষ্ট্রের ওয়াইওমিং অঙ্গরাজ্যে বড় আকারের ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা করেছে গুগল। প্রকল্পটিতে প্রায় ১৭ বিলিয়ন ডলার বিনিয়োগের...