29 C
Dhaka
শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী

শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টায় রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, ফ্যাসিবাদী আমলে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এখন সবাইকে সম্মিলিতভাবে শিক্ষাব্যবস্থাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য কাজ করতে হবে।

দেশে কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটা বাড়ানো সম্ভব হয়েছে, সে প্রশ্নও তোলেন তিনি।

তারেক রহমান বলেন, শিক্ষার্থীরা প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে না পারলে বেকারত্ব কমানো সম্ভব হবে না। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গতানুগতিক শিক্ষাপদ্ধতি থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি বলেন, উদ্ভাবনমুখী, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই।

এ সময় জাতীয় বিশ্ববিদ্যালয়সহ দেশের সব কলেজের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের ছাদে সৌরবিদ্যুৎ স্থাপনের পরামর্শ দেন তিনি।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

মোবাইল অপারেটরের নামে ফোন? প্রতারণা চিনবেন যেভাবে

0
আপনার মোবাইল নম্বরে হঠাৎ একটি ফোন এল। অপর প্রান্ত থেকে বলা হলো, আপনি মোবাইল অপারেটরের বিশেষ অফার পেয়েছেন। কয়েক হাজার টাকা ক্যাশব্যাক, বিনা মূল্যে...

ঠাকুরগাঁওয়ে গাছের নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা স্থাপন

0
ঠাকুরগাঁও শহরের সড়কের পাশে লাগানো বিভিন্ন প্রজাতির গাছের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি বাড়িয়েছে সামাজিক সংগঠন সোশ্যাল প্রগ্রেস অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (এসপিডিএস)। গাছ চুরি এবং...

সিরামিক বডিতে আসতে পারে iPhone 20 Pro, থাকবে সীমিত সংস্করণ?

0
অ্যাপলের পরবর্তী প্রজন্মের আইফোন নিয়ে প্রযুক্তি বিশ্বে নতুন আলোচনা শুরু হয়েছে। ২০২৭ সালে প্রথম আইফোন বাজারে আসার ২০ বছর পূর্ণ হবে। এই বিশেষ উপলক্ষে...

২০২৭ সালে কার্ভড ডিসপ্লের ফোনের বাজারে আসছে বড় পরিবর্তন?

0
স্মার্টফোনের ডিজাইনে ২০২৭ সালে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বিশেষ করে বাঁকানো বা কার্ভড ডিসপ্লের ফোন আবারও আলোচনার কেন্দ্রে চলে আসার সম্ভাবনা তৈরি হয়েছে।...

ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা, তালিকায় ৩৪ দেশ

0
ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ রয়েছে বাংলাদেশের সঙ্গে চুক্তিবদ্ধ ৩৪টি দেশে। তবে কোন দেশের ক্ষেত্রে কোন ধরনের পাসপোর্টে এই সুবিধা পাওয়া যাবে, তা নির্ধারিত হয়েছে...