27 C
Dhaka
সোমবার, অক্টোবর ৫, ২০২৬

৫ বছরের জন্য নিষিদ্ধ হলেন আফগান ক্রিকেটার

দুর্নীতিতে জড়িয়েছেন, এমন অভিযোগে আফগানিস্তানের ব্যাটার ইহসানউল্লাহ জানাতকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এই সময়ে সব ধরনের ক্রিকেট কার্যক্রম থেকে বাইরে থাকতে হবে তাকে। বুধবার (৭ আগস্ট) এমন সিদ্ধান্ত জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

দেশটির ক্রিকেট বোর্ডের বিবৃতিতে বলা হয়, কাবুল প্রিমিয়ার লিগের দ্বিতীয় মৌসুমে এসিবি ও আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালা ভঙ্গ করেছেন ইহসানউল্লাহ। নিষিদ্ধ ঘোষণার সঙ্গে সঙ্গেই ২৬ বছর বয়সী এই ক্রিকেটারের শাস্তি কার্যকর হবে। দুর্নীতিবিরোধী নীতিমালার ২.১.১ ধারা ভঙ্গ করেছে ইহসানউল্লাহ জানাত, যে ধারায় ম্যাচের ফলাফলে অবৈধ প্রভাব রাখার চেষ্টা করার কথা বলা আছে। ক্রিকেট–সংশ্লিষ্ট সকল কার্যক্রমে তাকে ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

🚨 BREAKING: Top-order batter Ihsanullah Janat has been banned for 5 years from all cricketing activities for breaching ACB and ICC Anti-Corruption Codes during KPL2. He admitted to violating Article 2.1.1 of the ICC Code.

এদিকে নিজের বিপক্ষে ওঠা অভিযোগ ও দুর্নীতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন জানাত।

উল্লেখ্য, আফগানিস্তানের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ২০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ইহসানউল্লাহ জানাত। ২০১৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় তার। এখনো পর্যন্ত ১৬টি ওয়ানডে, ৩টি টেস্ট ও ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। সবশেষ ২০২২ সালে দেশের হয়ে মাঠে নামেন এ আগফান ক্রিকেটার।

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

প্রধানমন্ত্রী : ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে

0
ক্ষমতাচ্যুত বিগত সরকারের অনুসারী ও একটি ‘গুপ্ত বাহিনী’ জনগণের কল্যাণে সরকারের কর্মসূচিগুলোকে বাধাগ্রস্ত করতে আবারও হাত মিলিয়েছে এবং দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে সতর্ক...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: সংগৃহীত ডেঙ্গু মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সারা দেশের...

রুমন : ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা করা হয়েছে

0
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। ছবি: সংগৃহীত প্রধানমন্ত্রী তারেক রহমান সত্যিই একটি শস্য-শ্যামলা বাংলাদেশ...

চিফ হুইপ : সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই

0
ছবি: সংগৃহীত আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ...

সংবাদ সম্মেলন আজ প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে

0
ছবি :সংগ্রহীত প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ, অধিবেশনের বিভিন্ন কার্যক্রম, বিশ্ব নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক এবং নিউইয়র্ক সফরের সার্বিক বিষয় তুলে ধরতে...