32.4 C
Dhaka
সোমবার, নভেম্বর ৯, ২০২৬

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্ক যাচ্ছেন এনসিপি নেত্রী মনিরা

জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তুরস্ক যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। আগামী ১০ নভেম্বর দেশটির উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর। বর্তমানে দক্ষিণ কোরিয়ায় আইক্যাপ সম্মেলনে অংশ নিচ্ছেন তিনি।

কপ-৩১ সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে মনিরা শারমিন জানিয়েছেন, বাংলাদেশের বিরোধী রাজনৈতিক শক্তির প্রতিনিধি হিসেবে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ এবং জবাবদিহি নিশ্চিত করা তাঁর অন্যতম দায়িত্ব হবে।

তিনি জানান, সম্মেলনে জলবায়ু অর্থায়ন, অভিযোজন প্রকল্প, আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়ন এবং জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার ও স্বার্থ কতটা সুরক্ষিত হচ্ছে, সেসব বিষয় পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি প্রয়োজনীয় জবাবদিহি নিশ্চিত করার দাবিও তুলবেন।

মনিরা শারমিন আরও বলেন, তাঁরা শুধু সরকারের সমালোচনা করতে চান না। বরং গঠনমূলক পর্যালোচনা, বিকল্প নীতিপ্রস্তাব এবং জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বাংলাদেশের জলবায়ুনীতিকে আরও স্বচ্ছ, কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে কাজ করতে চান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে পড়াশোনা করেছেন মনিরা শারমিন। কর্মজীবনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে কাজ করেছেন তিনি।

এ ছাড়া একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সহযোগী গবেষক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বর্তমানে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তন বিষয়ে স্বাধীন পরামর্শক হিসেবে বিভিন্ন উন্নয়ন সংস্থার সঙ্গে কাজ করছেন।

উল্লেখ্য, জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১ আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, অভিযোজন, অর্থায়ন এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর স্বার্থসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

শেখ হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে বিভ্রান্তিকর খবর: সুজন মাহমুদ

0
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য কোনো আবেদন করেননি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা, যিনি সুজন মাহমুদ...

বয়স্ক ও প্রতিবন্ধীদের তথ্য নিতে বাড়িতে যাবেন সমাজকর্মীরা, সরকারি বার্তা

0
বাড়িতে বয়স্ক কিংবা প্রতিবন্ধী ব্যক্তি থাকলে তাঁদের তথ্য সংগ্রহের জন্য সমাজকর্মীরা সরাসরি বাড়িতে যাবেন—এমন বার্তা পাঠানো হয়েছে সরকারি তথ্য পরিচয়ে। সম্প্রতি ‘Govt. Info’ নামের...

৮৯০ সিসির ডুকাতি মনস্টার ডার্ক উন্মোচন, শক্তি ১১১ হর্সপাওয়ার

0
জনপ্রিয় মনস্টার সিরিজে নতুন সংস্করণ যুক্ত করেছে ইতালির মোটরসাইকেল নির্মাতা ডুকাতি। মনস্টার ডার্ক নামের এই মোটরসাইকেলে রয়েছে সম্পূর্ণ কালো রঙের নকশা, ৮৯০ সিসির ভি-টু...

গঙ্গার পানি, গার্মেন্টস ও এলপিজি নিয়ে সংসদে আলোচনার নোটিশ

0
গঙ্গার পানি বণ্টন চুক্তি, তৈরি পোশাকশিল্পের সংকট, সার সরবরাহে অনিয়ম ও এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধিসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে জাতীয় সংসদে আলোচনার উদ্যোগ নিয়েছে বিরোধী দল...

শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদন জমা পড়েনি: হাইকমিশন

0
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য নিজে কোনো আবেদন করেননি বলে জানিয়েছে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। তবে তাঁর...