32.4 C
Dhaka
সোমবার, নভেম্বর ৯, ২০২৬

৩৫ টাকায় ধান ও ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার, সংগ্রহ শুরু ১৪ নভেম্বর থেকে

চলতি আমন মৌসুমে কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে ধান এবং ৪৯ টাকা দরে সিদ্ধ চাল কিনবে সরকার। এ ছাড়া আতপ চালের দাম নির্ধারণ করা হয়েছে কেজিপ্রতি ৪৮ টাকা। আগামী ১৪ নভেম্বর থেকে ধান সংগ্রহ শুরু হবে। আর চাল সংগ্রহ শুরু হবে ১ ডিসেম্বর থেকে।

রোববার (৮ নভেম্বর) সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় আমন মৌসুমে সরকারি পর্যায়ে ধান-চাল সংগ্রহের দাম ও পরিমাণ নির্ধারণ করা হয়। পরে সভা শেষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান খাদ্যমন্ত্রী আফরোজা খানম।

খাদ্যমন্ত্রী জানান, চলতি ২০২৬ আমন মৌসুমে সরকার মোট ৩ লাখ মেট্রিক টন আমন ধান, ৫ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৫০ হাজার মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করবে। সব মিলিয়ে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ লাখ ৫০ হাজার মেট্রিক টন।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৪ নভেম্বর থেকে ধান সংগ্রহ শুরু হয়ে চলবে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যদিকে সিদ্ধ ও আতপ চাল সংগ্রহ শুরু হবে ১ ডিসেম্বর। চাল সংগ্রহ কার্যক্রমও চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

সরকারি নির্ধারিত দামে ধান ও চাল সংগ্রহের মাধ্যমে আমন মৌসুমে কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং বাজারে খাদ্যশস্যের সরবরাহ ব্যবস্থাপনায় সহায়তা করার লক্ষ্য রয়েছে। পাশাপাশি সরকারি খাদ্য মজুত বাড়াতেও এ সংগ্রহ কার্যক্রম ভূমিকা রাখবে।

এবারের সংগ্রহ কার্যক্রমে ধান, সিদ্ধ চাল ও আতপ চালের জন্য আলাদা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৫ লাখ টন সিদ্ধ চাল সংগ্রহ করবে সরকার। ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ৩ লাখ টন এবং আতপ চালের লক্ষ্যমাত্রা ৫০ হাজার টন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

বিশেষ সংবাদ

গুগলে বয়স ৩৩ বছর, তথ্য সংশোধন করতে চান সাদিয়া আয়মান

0
গুগলে নিজের বয়স ও জন্মসাল নিয়ে ভুল তথ্য দেখে বিস্ময় প্রকাশ করেছেন ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান। সেখানে তাঁর বয়স ৩৩ বছর দেখানো হলেও অভিনেত্রীর...

‘স্যরি ধুয়ে পানি খা’, হয়রানির অভিযোগে ক্ষুব্ধ পরীমনি

0
জোর করে ক্ষমা আদায়ের চেষ্টা, ব্যক্তিগত আক্রমণ, অপপ্রচার ও কাজের সুযোগ বন্ধের হুমকির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমনি। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কড়া...

ইরানে হামলা হলে পুরো অঞ্চলে বিপর্যয়ের আশঙ্কা এরদোগানের

0
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক অভিযান শুরু করলে পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ...

রাইখস্টাগের সামনে জার্মানির পতাকা নামিয়ে ওড়ানো হলো ফিলিস্তিনের পতাকা

0
জার্মানির রাজধানী বার্লিনে পার্লামেন্ট ভবন রাইখস্টাগের সামনে জাতীয় পতাকা নামিয়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেছেন এক তরুণ। প্রায় ৩০ মিটার উঁচু পতাকাদণ্ড বেয়ে উঠে তিনি...

জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার পথে ইলসে আইগনার

0
জার্মানির ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। দেশটির পরবর্তী প্রেসিডেন্ট পদে বাভারিয়া রাজ্য পার্লামেন্টের স্পিকার ইলসে আইগনারকে প্রার্থী হিসেবে মনোনয়ন...